হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেরানীগঞ্জে কিশোর ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন


 ঢাকা, ২০ মার্চ – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরান ঢাকার কেরানীগঞ্জে জিহাদ নামের ১১ বছর বয়সী এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়া এবং কথিত ভুক্তভোগী জীবিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ১৯ মার্চ কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের উপপরিদর্শক বদিয়ার রহমানের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন। কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে ওই বছরের ৩০ নভেম্বর আদালত মামলাটির পর্যালোচনা শেষে সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এই অব্যাহতি আদেশে স্বাক্ষর করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহার এবং চার্জশিটে এটিকে হত্যা মামলা হিসেবে উল্লেখ করা হলেও তদন্তে বেরিয়ে আসে যে ভুক্তভোগী জিহাদ জীবিত আছেন। এছাড়া ঘটনাস্থল নিয়েও মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। জিহাদ মূলত হাজারীবাগ এলাকায় জখম হয়েছিলেন, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে কেরানীগঞ্জে সংঘটিত হত্যা হিসেবে সাজানো হয়। এই ধরনের তথ্যগত ভুল এবং ভুক্তভোগীর নিজের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

এই মামলায় অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

আদালত স্পষ্ট জানিয়েছেন যে, ভুক্তভোগী জীবিত থাকায় এবং তার জখম হওয়ার সত্যতা আদালতে প্রমাণিত হওয়ায় এই হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সকল আসামিকে দায়মুক্ত করা হলো।

এ এম/ ২০ মার্চ ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কেরানীগঞ্জে কিশোর ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কেরানীগঞ্জে কিশোর ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেরানীগঞ্জে কিশোর ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1]  ঢাকা, ২০ মার্চ – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরান ঢাকার কেরানীগঞ্জে জিহাদ নামের ১১ বছর বয়সী এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়া এবং কথিত ভুক্তভোগী জীবিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ১৯ মার্চ কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের উপপরিদর্শক বদিয়ার রহমানের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন। কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে ওই বছরের ৩০ নভেম্বর আদালত মামলাটির পর্যালোচনা শেষে সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এই অব্যাহতি আদেশে স্বাক্ষর করেন। আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহার এবং চার্জশিটে এটিকে হত্যা মামলা হিসেবে উল্লেখ করা হলেও তদন্তে বেরিয়ে আসে যে ভুক্তভোগী জিহাদ জীবিত আছেন। এছাড়া ঘটনাস্থল নিয়েও মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। জিহাদ মূলত হাজারীবাগ এলাকায় জখম হয়েছিলেন, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে কেরানীগঞ্জে সংঘটিত হত্যা হিসেবে সাজানো হয়। এই ধরনের তথ্যগত ভুল এবং ভুক্তভোগীর নিজের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই মামলায় অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। আদালত স্পষ্ট জানিয়েছেন যে, ভুক্তভোগী জীবিত থাকায় এবং তার জখম হওয়ার সত্যতা আদালতে প্রমাণিত হওয়ায় এই হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সকল আসামিকে দায়মুক্ত করা হলো। এ এম/ ২০ মার্চ ২০২৬সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কেরানীগঞ্জে কিশোর ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনের অব্যাহতি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×