হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা, হল সংখ্যায় এগিয়ে শাকিবের ‘প্রিন্স’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন


ঢাকা, ২১ মার্চ – এবারের ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’।

বরাবরের মতোই এবারের ঈদেও হল পাওয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। দেশের প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনেই আধিপত্য বিস্তার করেছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার এবং ডা. এজাজ। অন্যদিকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটির ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ঈদের প্রথম দিন থেকেই ২৭টি শো পেয়েছে সিনেমাটি। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ডলি জহুরকে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কুমিল্লার কে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা ও কণ্ঠশিল্পী মাশা। ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় রায়হান রাফী নির্মাণ করেছেন ‘প্রেশার কুকার’।

এ এম/ ২১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা, হল সংখ্যায় এগিয়ে শাকিবের ‘প্রিন্স’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা, হল সংখ্যায় এগিয়ে শাকিবের ‘প্রিন্স’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ মার্চ – এবারের ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’।বরাবরের মতোই এবারের ঈদেও হল পাওয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। দেশের প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনেই আধিপত্য বিস্তার করেছে।ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার এবং ডা. এজাজ। অন্যদিকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটির ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ঈদের প্রথম দিন থেকেই ২৭টি শো পেয়েছে সিনেমাটি। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ডলি জহুরকে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কুমিল্লার কে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা ও কণ্ঠশিল্পী মাশা। ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় রায়হান রাফী নির্মাণ করেছেন ‘প্রেশার কুকার’।এ এম/ ২১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×