হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ মার্চ – চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার দেশে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এই অভিনেত্রীর ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে স্থানান্তর করা হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে বিশেষ সতর্কতার মধ্যে জীবনযাপন করতে হবে। বিশেষ করে মাথার জটিল চিকিৎসার কারণে চিকিৎসকরা তাকে যেকোনো ধরনের মানসিক চাপ গ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী মাসের ১০ তারিখে ফলোআপের জন্য তাকে পুনরায় চেন্নাই যেতে হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন চয়নিকা চৌধুরী। সেখানে তিনি এই অভিনেত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

অন্যদিকে নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত একটি বার্তা প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, সার্জারি, আইসিইউ এবং লাইফ সাপোর্ট মিলিয়ে মোট এগারো দিন হাসপাতালে পার করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ মার্চ – চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার দেশে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী।জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এই অভিনেত্রীর ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে স্থানান্তর করা হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন তিনি।নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে বিশেষ সতর্কতার মধ্যে জীবনযাপন করতে হবে। বিশেষ করে মাথার জটিল চিকিৎসার কারণে চিকিৎসকরা তাকে যেকোনো ধরনের মানসিক চাপ গ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী মাসের ১০ তারিখে ফলোআপের জন্য তাকে পুনরায় চেন্নাই যেতে হবে।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন চয়নিকা চৌধুরী। সেখানে তিনি এই অভিনেত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।অন্যদিকে নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত একটি বার্তা প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, সার্জারি, আইসিইউ এবং লাইফ সাপোর্ট মিলিয়ে মোট এগারো দিন হাসপাতালে পার করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×