হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদালত থেকে বের করার সময় সাবেক এমপি মাসুদকে পচা ডিম ও ময়লা পানি নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তবে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। পুলিশ পাহারায় তাকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে আনা ময়লা পানি তার শরীরে নিক্ষেপ করেন। একই সময় তার দিকে পচা ডিমও ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তি আগে থেকেই ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে দেয় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড আবেদন করা হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আদালত থেকে বের করার সময় সাবেক এমপি মাসুদকে পচা ডিম ও ময়লা পানি নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদালত থেকে বের করার সময় সাবেক এমপি মাসুদকে পচা ডিম ও ময়লা পানি নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।তবে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। পুলিশ পাহারায় তাকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে আনা ময়লা পানি তার শরীরে নিক্ষেপ করেন। একই সময় তার দিকে পচা ডিমও ছোড়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তি আগে থেকেই ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে দেয় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড আবেদন করা হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×