হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মানবিকতার পরিচয় দিলেন চকরিয়া থানার ওসি গভীর রাতে এতিম শিশুদের দিলেন শীতের কাপড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে গভীর রাতে অনাথ শিশুদের দেখতে গেলেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। এসময় তিনি স্থানীয় একটি মাদরাসার অনাথ শিশু শিক্ষার্থীদের পরিয়ে দিয়েছেন শীতের কাপড়। রোববার রাতে অনাথ শিশুদের শরীরে শীতের কাপড় পরিয়ে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর ওসির মানবিকতা দেখে সর্বমহল থেকে প্রশংসিত হন ওসি চন্দন কুমার চক্রবর্তী।

জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহে জবুথবু সারা দেশের সাধারণ মানুষ। এতে হতদরিদ্র পরিবারের লোকজন শীতবস্ত্রের অভাবে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। এই অবস্থায় শীতের এমন পরিস্থিতিতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদোগ নেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

এরই অংশ হিসেবে চকরিয়া উপজেলা ও পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথশিশুদের ব্যক্তিগত পক্ষ থেকে শীতের কাপড় ও কম্বল বিতরণ করছেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। একইভাবে তিনি বিভিন্ন এলাকায় এতিমখানায় গিয়ে দুঃস্থ ও গরীব অসহায় শিশুদের মাঝে শীতের কাপড় বিতরণ করছেন। রোববার রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের একটি এতিমখানায় গিয়ে অনাথ শিশুদের মাঝে শীতের কাপড় ( সুয়েটার) বিতরণ করেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

চকরিয়া সাহারবিলের এতিম খানার ছাত্র আবদুর রহমান বলেন, ওসি স্যার একজন ভালো মানুষ, মানবিক মানুষ। তিনি আমাদেরকে শীতের কাপড় কিনে দিয়েছেন। নতুন শীতের কাপড় পেয়ে খুব ভাল লাগছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পৃথিবীতে নানাভাবে অনাথ শিশুরা মা-বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত। তাই আমি চেষ্টা করেছি, অনাথ শিশুদের মুখে একটু হলেও হাসি ফুটাতে।
ওসি আরও বলেন, মুলত একজন মানুষ হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে শৈত্যপ্রবাহে জবুথবু শিশুদের শীতের কাপড় দিয়ে সহায়তা করতে পেরে আনন্দ লাগছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মানবিকতার পরিচয় দিলেন চকরিয়া থানার ওসি গভীর রাতে এতিম শিশুদের দিলেন শীতের কাপড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মানবিকতার পরিচয় দিলেন চকরিয়া থানার ওসি গভীর রাতে এতিম শিশুদের দিলেন শীতের কাপড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে গভীর রাতে অনাথ শিশুদের দেখতে গেলেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। এসময় তিনি স্থানীয় একটি মাদরাসার অনাথ শিশু শিক্ষার্থীদের পরিয়ে দিয়েছেন শীতের কাপড়। রোববার রাতে অনাথ শিশুদের শরীরে শীতের কাপড় পরিয়ে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর ওসির মানবিকতা দেখে সর্বমহল থেকে প্রশংসিত হন ওসি চন্দন কুমার চক্রবর্তী। জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহে জবুথবু সারা দেশের সাধারণ মানুষ। এতে হতদরিদ্র পরিবারের লোকজন শীতবস্ত্রের অভাবে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। এই অবস্থায় শীতের এমন পরিস্থিতিতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদোগ নেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। এরই অংশ হিসেবে চকরিয়া উপজেলা ও পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথশিশুদের ব্যক্তিগত পক্ষ থেকে শীতের কাপড় ও কম্বল বিতরণ করছেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। একইভাবে তিনি বিভিন্ন এলাকায় এতিমখানায় গিয়ে দুঃস্থ ও গরীব অসহায় শিশুদের মাঝে শীতের কাপড় বিতরণ করছেন। রোববার রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের একটি এতিমখানায় গিয়ে অনাথ শিশুদের মাঝে শীতের কাপড় ( সুয়েটার) বিতরণ করেন তিনি। চকরিয়া সাহারবিলের এতিম খানার ছাত্র আবদুর রহমান বলেন, ওসি স্যার একজন ভালো মানুষ, মানবিক মানুষ। তিনি আমাদেরকে শীতের কাপড় কিনে দিয়েছেন। নতুন শীতের কাপড় পেয়ে খুব ভাল লাগছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পৃথিবীতে নানাভাবে অনাথ শিশুরা মা-বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত। তাই আমি চেষ্টা করেছি, অনাথ শিশুদের মুখে একটু হলেও হাসি ফুটাতে। ওসি আরও বলেন, মুলত একজন মানুষ হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে শৈত্যপ্রবাহে জবুথবু শিশুদের শীতের কাপড় দিয়ে সহায়তা করতে পেরে আনন্দ লাগছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×