হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইজতেমায় চলছে শেষ দিনের বয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। এদিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

ADVERTISEMENT

৬২ দেশের প্রায় ৮ হাজার ও দেশের লাখ লাখ মুসল্লির আগমনে মুখর ইজতেমার মাঠ টঙ্গীর আশপাশ। রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নীচে জড়ো হয়েছেন। বিপুল এই মুসল্লির মাঝে রয়েছে বহু কিশোর ও মাদরাসা শিক্ষার্থী।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

মোনাজাত বিষয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সুবিধাজনক সময়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পক্ষের (মাওলানা যোবাইর অনুসারী) আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয়েছে দ্বিতীয় পক্ষের (স্বাদ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন। তা আজ আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ইজতেমায় চলছে শেষ দিনের বয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইজতেমায় চলছে শেষ দিনের বয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
Print Image
গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। এদিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। ADVERTISEMENT ৬২ দেশের প্রায় ৮ হাজার ও দেশের লাখ লাখ মুসল্লির আগমনে মুখর ইজতেমার মাঠ টঙ্গীর আশপাশ। রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নীচে জড়ো হয়েছেন। বিপুল এই মুসল্লির মাঝে রয়েছে বহু কিশোর ও মাদরাসা শিক্ষার্থী। মোনাজাত বিষয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সুবিধাজনক সময়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পক্ষের (মাওলানা যোবাইর অনুসারী) আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয়েছে দ্বিতীয় পক্ষের (স্বাদ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন। তা আজ আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×