হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


তেহরান, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর্যুপরি হামলার কারণে ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা তাদের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গত সপ্তাহ থেকে চালানো এসব হামলায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান স্টিল কোম্পানির অপারেশনস বিভাগের উপপ্রধান মেহরান পাকবিন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো পুনরায় চালু করতে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যেতে পারে। হামলায় ইস্পাত কারখানা কমপ্লেক্সের সমস্ত মডিউল এবং ইস্পাত তৈরির চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্যবর্তী ইসফাহান প্রদেশের মোবারাকেহ স্টিল কোম্পানিও তাদের উৎপাদন লাইন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর আগে বুধবার কোম্পানিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছিল যে ব্যাপক হামলার পর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এই হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী বা আইআরজিসি ইসরায়েলের শিল্পাঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা অব্যাহত রাখলে আইআরজিসি আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শিল্প ও সামরিক উৎপাদনে ইস্পাত একটি অত্যন্ত কৌশলগত উপাদান হিসেবে বিবেচিত হয় যা মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর্যুপরি হামলার কারণে ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা তাদের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গত সপ্তাহ থেকে চালানো এসব হামলায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান স্টিল কোম্পানির অপারেশনস বিভাগের উপপ্রধান মেহরান পাকবিন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো পুনরায় চালু করতে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যেতে পারে। হামলায় ইস্পাত কারখানা কমপ্লেক্সের সমস্ত মডিউল এবং ইস্পাত তৈরির চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্যবর্তী ইসফাহান প্রদেশের মোবারাকেহ স্টিল কোম্পানিও তাদের উৎপাদন লাইন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর আগে বুধবার কোম্পানিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছিল যে ব্যাপক হামলার পর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।এই হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী বা আইআরজিসি ইসরায়েলের শিল্পাঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা অব্যাহত রাখলে আইআরজিসি আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শিল্প ও সামরিক উৎপাদনে ইস্পাত একটি অত্যন্ত কৌশলগত উপাদান হিসেবে বিবেচিত হয় যা মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।এস এম/ ২ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×