হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনের আকাশে ড্রোন, উদ্বেগে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ-সংলগ্ন বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দ্বীপের জেটিঘাটসংলগ্ন পূর্ব আকাশে লাল ও সবুজ বাতি সংবলিত দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা উড়তে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে জেটিঘাটের পূর্ব আকাশে দুটি ড্রোন উড়তে দেখা যায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

স্থানীয়রা ধারণা করছেন, সেগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে।”তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সীমান্ত ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিনের আকাশে ড্রোন, উদ্বেগে স্থানীয়রা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনের আকাশে ড্রোন, উদ্বেগে স্থানীয়রা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ-সংলগ্ন বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দ্বীপের জেটিঘাটসংলগ্ন পূর্ব আকাশে লাল ও সবুজ বাতি সংবলিত দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে জেটিঘাটের পূর্ব আকাশে দুটি ড্রোন উড়তে দেখা যায়। স্থানীয়রা ধারণা করছেন, সেগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে।”তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সীমান্ত ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×