হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে জ্বালানি সরবরাহের দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ঢাকা, ৩ এপ্রিল – জ্বালানি সংকটের কারণে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। এর ফলে দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাসহ ডাটা সেন্টারগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে এই খাতগুলো কাজ করে থাকে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

শুক্রবার ৩ এপ্রিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন টেলিযোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ডাটা সেন্টারগুলো এখন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। এসব সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।

জ্বালানি সংকটের কারণে এসব সেবা ব্যাহত হলে দেশের অর্থনীতি, অনলাইন শিক্ষা, ই কমার্স এবং সরকারি ডিজিটাল সেবাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও জানান বর্তমানে অনেক এলাকায় টাওয়ার, নেটওয়ার্ক স্টেশন ও ডাটা সেন্টারগুলো পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় স্বাভাবিক সেবা বিঘ্নিত হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে জ্বালানি সরবরাহের দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে জ্বালানি সরবরাহের দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ এপ্রিল – জ্বালানি সংকটের কারণে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাটা সেন্টার সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। এর ফলে দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাসহ ডাটা সেন্টারগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে এই খাতগুলো কাজ করে থাকে।শুক্রবার ৩ এপ্রিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন টেলিযোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ডাটা সেন্টারগুলো এখন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। এসব সেবা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।জ্বালানি সংকটের কারণে এসব সেবা ব্যাহত হলে দেশের অর্থনীতি, অনলাইন শিক্ষা, ই কমার্স এবং সরকারি ডিজিটাল সেবাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।তিনি আরও জানান বর্তমানে অনেক এলাকায় টাওয়ার, নেটওয়ার্ক স্টেশন ও ডাটা সেন্টারগুলো পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় স্বাভাবিক সেবা বিঘ্নিত হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×