হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এফডিসিতে বহিরাগতদের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ওমর সানী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩ এপ্রিল – জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গিয়েছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নিজের অভিনীত কালজয়ী সিনেমা চাঁদের আলোর ব্যানার দেখে আবেগাপ্লুত হলেও কিছুক্ষণ পরই তাকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেখানকার বর্তমান পরিবেশ ও বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।

ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের এই হতাশার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

ওমর সানী অভিযোগ করে জানান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে অবস্থান করার সময় হঠাৎ ৪০ থেকে ৫০ জন বহিরাগত মানুষ সেখানে প্রবেশ করেন। একটি সংরক্ষিত এলাকায় এমন গণজমায়েত ও শোডাউনকে তিনি অত্যন্ত বিব্রতকর বলে মন্তব্য করেন।

আক্ষেপ করে তিনি বলেন, মূল আয়োজনে প্রকৃত শিল্পীদের পরিবর্তে বহিরাগতদের ভিড় ছিল সবচেয়ে বেশি। সহকর্মী শিবা শানু বারবার শিল্পীদের সামনে আসার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও বহিরাগতরা সামনের সারি দখল করে রাখে।

এছাড়া চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ কোনো প্রবীণ শিল্পীকে সেখানে দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

এফডিসিতে বহিরাগতদের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ওমর সানী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এফডিসিতে বহিরাগতদের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ওমর সানী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ এপ্রিল – জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গিয়েছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নিজের অভিনীত কালজয়ী সিনেমা চাঁদের আলোর ব্যানার দেখে আবেগাপ্লুত হলেও কিছুক্ষণ পরই তাকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেখানকার বর্তমান পরিবেশ ও বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের এই হতাশার কথা তুলে ধরেন।ওমর সানী অভিযোগ করে জানান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে অবস্থান করার সময় হঠাৎ ৪০ থেকে ৫০ জন বহিরাগত মানুষ সেখানে প্রবেশ করেন। একটি সংরক্ষিত এলাকায় এমন গণজমায়েত ও শোডাউনকে তিনি অত্যন্ত বিব্রতকর বলে মন্তব্য করেন।আক্ষেপ করে তিনি বলেন, মূল আয়োজনে প্রকৃত শিল্পীদের পরিবর্তে বহিরাগতদের ভিড় ছিল সবচেয়ে বেশি। সহকর্মী শিবা শানু বারবার শিল্পীদের সামনে আসার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও বহিরাগতরা সামনের সারি দখল করে রাখে।এছাড়া চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ কোনো প্রবীণ শিল্পীকে সেখানে দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।এনএন/ ৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×