হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাকে হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন




মুম্বাই, ৮ এপ্রিল – বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পারভিন খান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেরিন নিজেই তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জেরিন খানের জনসংযোগ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরিন ও সানা খানের মা পারভিন খান ৮ এপ্রিল মারা গেছেন। একই দিন সকাল ১০টায় মুম্বাইয়ের ভার্সোভায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরেই মায়ের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন জেরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তিনি মায়ের শারীরিক অবস্থার কথা জানাতেন এবং ভক্তদের কাছে দোয়া চাইতেন।

মায়ের দেখাশোনা করার জন্য এই অভিনেত্রী দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। গত কয়েক বছরে পারভিন খান বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০১৬ সালে তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়েও অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময়গুলোতেও জেরিন শুটিং থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থেকেছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

পারিবারিক জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে জেরিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। সেই সময় চরম আর্থিক সংকটের মধ্যে তিনি একটি কল সেন্টারে চাকরি শুরু করেন। তখন তাঁর বোন পড়াশোনা করছিলেন এবং জেরিন সবেমাত্র দ্বাদশ শ্রেণি পাস করেছিলেন। সেখান থেকেই তাঁর জীবনের নতুন সংগ্রাম শুরু হয়।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মাকে হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাকে হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৮ এপ্রিল – বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পারভিন খান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেরিন নিজেই তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জেরিন খানের জনসংযোগ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরিন ও সানা খানের মা পারভিন খান ৮ এপ্রিল মারা গেছেন। একই দিন সকাল ১০টায় মুম্বাইয়ের ভার্সোভায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরেই মায়ের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন জেরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তিনি মায়ের শারীরিক অবস্থার কথা জানাতেন এবং ভক্তদের কাছে দোয়া চাইতেন।মায়ের দেখাশোনা করার জন্য এই অভিনেত্রী দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। গত কয়েক বছরে পারভিন খান বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০১৬ সালে তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়েও অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময়গুলোতেও জেরিন শুটিং থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থেকেছেন।পারিবারিক জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে জেরিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। সেই সময় চরম আর্থিক সংকটের মধ্যে তিনি একটি কল সেন্টারে চাকরি শুরু করেন। তখন তাঁর বোন পড়াশোনা করছিলেন এবং জেরিন সবেমাত্র দ্বাদশ শ্রেণি পাস করেছিলেন। সেখান থেকেই তাঁর জীবনের নতুন সংগ্রাম শুরু হয়।এস এম/ ৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×