হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু: প্রথম দিনে পৌঁছালেন ৪৪৫৭ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন




ঢাকা, ১৯ এপ্রিল – পবিত্র হজ ২০২৬ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রার প্রথম দিনেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

হজ পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুন

নভেম্বরের শুরুতেই রেমিট্যান্সের দারুণ উল্লম্ফন: ১১ দিনেই এলো ১৫২ কোটি ডলার

যাত্রার প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮০৩ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৭০ জন, সৌদি এয়ারলাইন্স চারটি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স একটি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক কাজ শুরু করেছে এবং প্রথম দিনেই প্রায় ২৭৫টি সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর গুরুতর চিকিৎসার প্রয়োজন হয়নি। স্বাস্থ্য কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু: প্রথম দিনে পৌঁছালেন ৪৪৫৭ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু: প্রথম দিনে পৌঁছালেন ৪৪৫৭ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ এপ্রিল – পবিত্র হজ ২০২৬ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রার প্রথম দিনেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।হজ পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী সেখানে অবস্থান করছেন।যাত্রার প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮০৩ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৭০ জন, সৌদি এয়ারলাইন্স চারটি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স একটি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী পরিবহন করেছে।সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক কাজ শুরু করেছে এবং প্রথম দিনেই প্রায় ২৭৫টি সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর গুরুতর চিকিৎসার প্রয়োজন হয়নি। স্বাস্থ্য কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।এনএন/ ১৯ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×