হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ভারত-ভুটান; টিকিটের দাম ১ হাজার টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: সাফ চ্যাম্পিয়নশিপঢাকা,১২ নভেম্বর-নানা নাটকীয়তার মধ্য দিয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এবার ফাইনালে ওঠার টিকিট পেতে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত…


সাফ চ্যাম্পিয়নশিপ

ঢাকা,১২ নভেম্বর-নানা নাটকীয়তার মধ্য দিয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এবার ফাইনালে ওঠার টিকিট পেতে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-ভুটান। এরই মধ্যে ম্যাচ দুটির টিকিটের চাহিদা দেখা দিয়েছে।

আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটির টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে জয়ী দল।

আরও পড়ুন

সিলেট টেস্টের শেষ দিনে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান

এ কারণে ম্যাচ শেষ হতে প্রায় রাত ১১টা বেজে যেতে পারে। এত রাতে খেলা দেখে বাড়ি ফিরে পরদিন সকালে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া দর্শকদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

অনলাইনে চলছে টিকিট বিক্রি

গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য আগেই জানানো হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম নির্ধারিত ছিল না। এবার সেমিফাইনালের দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য ১ হাজার টাকা ঠিক করা হয়েছে। দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

সাফের বিপণন স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, টিকিটের চাহিদাও ভালো।

গ্রুপ পর্বে গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালের প্রতিটি ম্যাচের জন্য তা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

রাতের ম্যাচের সময় নির্ধারণের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম রয়েছে দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর দলগুলোর ড্রেসিংরুম ছাড়তে সময় লাগতে পারে। এতে পরবর্তী ম্যাচের দলকে অপেক্ষা করতে হতে পারে।

সব দিক বিবেচনায় নিয়ে একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ভারত-ভুটান; টিকিটের দাম ১ হাজার টাকা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সাফ চ্যাম্পিয়নশিপঢাকা,১২ নভেম্বর-নানা নাটকীয়তার মধ্য দিয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এবার ফাইনালে ওঠার ট। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ভারত-ভুটান; টিকিটের দাম ১ হাজার টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ভারত-ভুটান; টিকিটের দাম ১ হাজার টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সাফ চ্যাম্পিয়নশিপঢাকা,১২ নভেম্বর-নানা নাটকীয়তার মধ্য দিয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এবার ফাইনালে ওঠার টিকিট পেতে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-ভুটান। এরই মধ্যে ম্যাচ দুটির টিকিটের চাহিদা দেখা দিয়েছে।আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটির টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে জয়ী দল।এ কারণে ম্যাচ শেষ হতে প্রায় রাত ১১টা বেজে যেতে পারে। এত রাতে খেলা দেখে বাড়ি ফিরে পরদিন সকালে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া দর্শকদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।অনলাইনে চলছে টিকিট বিক্রিগ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য আগেই জানানো হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম নির্ধারিত ছিল না। এবার সেমিফাইনালের দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য ১ হাজার টাকা ঠিক করা হয়েছে। দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।সাফের বিপণন স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, টিকিটের চাহিদাও ভালো।গ্রুপ পর্বে গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালের প্রতিটি ম্যাচের জন্য তা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।রাতের ম্যাচের সময় নির্ধারণের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম রয়েছে দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর দলগুলোর ড্রেসিংরুম ছাড়তে সময় লাগতে পারে। এতে পরবর্তী ম্যাচের দলকে অপেক্ষা করতে হতে পারে।সব দিক বিবেচনায় নিয়ে একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।এস এম/ ১২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×