হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইস্তাম্বুল ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভোররাতেই নামছেন শাহজালাল বিমানবন্দরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ১২ নভেম্বর – তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর…


ঢাকা, ১২ নভেম্বর – তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরের সঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসানের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।

আরও পড়ুন

জলবায়ু মোকাবেলায় বড় সাফল্য: গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

যাত্রাপথ ও ঢাকায় পৌঁছানোর সময়সূচি:

আন্তালিয়া ত্যাগ: এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সম্মেলনস্থল আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি: ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে রাত ৮টার ফ্লাইটে ঢাকার পথে যাত্রা শুরু করেন তিনি।

ঢাকায় অবতরণ: সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তিন দিনের তুরস্ক সফরের উল্লেখযোগ্য দিকসমূহ:

গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই ব্যস্ত সফরে তিনি বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন (World Leaders’ Summit) ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও জলবায়ু অর্থায়নের বিষয়টি বিশ্বমঞ্চে তুলে ধরেন।

সফরকালে প্রধানমন্ত্রী চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেন এবং সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।

এনএন/ ১২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইস্তাম্বুল ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভোররাতেই নামছেন শাহজালাল বিমানবন্দরে সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ১২ নভেম্বর – তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ তিন দিনের সরকারি সফর শেষে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইস্তাম্বুল ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভোররাতেই নামছেন শাহজালাল বিমানবন্দরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইস্তাম্বুল ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভোররাতেই নামছেন শাহজালাল বিমানবন্দরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ নভেম্বর – তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরের সঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসানের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।যাত্রাপথ ও ঢাকায় পৌঁছানোর সময়সূচি:আন্তালিয়া ত্যাগ: এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সম্মেলনস্থল আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।ইস্তাম্বুলে যাত্রাবিরতি: ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে রাত ৮টার ফ্লাইটে ঢাকার পথে যাত্রা শুরু করেন তিনি।ঢাকায় অবতরণ: সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।তিন দিনের তুরস্ক সফরের উল্লেখযোগ্য দিকসমূহ:গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই ব্যস্ত সফরে তিনি বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন (World Leaders’ Summit) ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও জলবায়ু অর্থায়নের বিষয়টি বিশ্বমঞ্চে তুলে ধরেন।সফরকালে প্রধানমন্ত্রী চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেন এবং সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।এনএন/ ১২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×