হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের আশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন




ঢাকা, ২১ এপ্রিল – হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার জোরালো আশ্বাস দিয়েছে ঢাকার ইরান দূতাবাস।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস এই তথ্য জানায়।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

ইরান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় যে, দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতামূলক মূল্যবোধ এই সম্পর্কের মূল ভিত্তি।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাতের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছে ইরান।

এছাড়া সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধি ও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠককে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে দূতাবাস। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ ধরনের গঠনমূলক সম্পৃক্ততা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা সমুন্নত রাখতে ইরান তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের আশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের আশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ এপ্রিল – হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার জোরালো আশ্বাস দিয়েছে ঢাকার ইরান দূতাবাস।মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস এই তথ্য জানায়।ইরান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় যে, দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতামূলক মূল্যবোধ এই সম্পর্কের মূল ভিত্তি।বিবৃতিতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাতের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছে ইরান।এছাড়া সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধি ও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠককে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে দূতাবাস। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ ধরনের গঠনমূলক সম্পৃক্ততা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা সমুন্নত রাখতে ইরান তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।এনএন/ ২১ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×