হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নাইজেরিয়ার ফুটবলার মাইকেল এনেরামো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন


আবুজা, ২৫ এপ্রিল – খেলার মাঠে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

নাইজেরিয়ার কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় আয়োজিত একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ম্যাচের প্রথমার্ধে তিনি পুরো সময়ই মাঠে ছিলেন। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠের ওপর লুটিয়ে পড়েন।

আরও পড়ুন

সান্তোসের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখলেন নেইমার, প্রতিপক্ষকে দিলেন হুমকি

এনএফএফ এর এক বিবৃতিতে জানানো হয় যে, প্রাথমিক লক্ষণ অনুযায়ী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এনএফএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এই মুহূর্তে আমরা গভীরভাবে মর্মাহত।

মাইকেল এনেরামো নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তিউনিসিয়ার এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিসের হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার শক্তিশালী শারীরিক গঠন ও খেলার শৈলীর কারণে সমর্থকদের কাছে তিনি দ্য ট্যাঙ্ক নামে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নাইজেরিয়ার ফুটবলার মাইকেল এনেরামো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নাইজেরিয়ার ফুটবলার মাইকেল এনেরামো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুজা, ২৫ এপ্রিল – খেলার মাঠে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)।নাইজেরিয়ার কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় আয়োজিত একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ম্যাচের প্রথমার্ধে তিনি পুরো সময়ই মাঠে ছিলেন। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠের ওপর লুটিয়ে পড়েন।এনএফএফ এর এক বিবৃতিতে জানানো হয় যে, প্রাথমিক লক্ষণ অনুযায়ী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এনএফএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এই মুহূর্তে আমরা গভীরভাবে মর্মাহত।মাইকেল এনেরামো নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তিউনিসিয়ার এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিসের হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার শক্তিশালী শারীরিক গঠন ও খেলার শৈলীর কারণে সমর্থকদের কাছে তিনি দ্য ট্যাঙ্ক নামে পরিচিত ছিলেন।তার মৃত্যুতে নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।এনএন/ ২৫ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×