হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ এপ্রিল – রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান দ্য বোয়িং কোম্পানির মধ্যে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয়ের একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিমান বহরে ১০টি ওয়াইড বডি ৭৮৭ ড্রিমলাইনার এবং ৪টি ন্যারো বডি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি সই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

এই বিশাল উদ্যোগটি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশনের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বিশ্বমানে উন্নীত করা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এই চুক্তির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জ্বালানি সাশ্রয়ী এবং অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই উড়োজাহাজগুলো বিমানের বহরকে আধুনিক করতে বিশাল ভূমিকা রাখবে। এর ফলে বিমানের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুটে নেটওয়ার্ক সম্প্রসারণ সহজতর হবে।

এভিয়েশন খাতের এই অগ্রগতি পর্যটন শিল্পের বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ এপ্রিল – রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান দ্য বোয়িং কোম্পানির মধ্যে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয়ের একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিমান বহরে ১০টি ওয়াইড বডি ৭৮৭ ড্রিমলাইনার এবং ৪টি ন্যারো বডি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত হবে।বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি সই অনুষ্ঠান সম্পন্ন হয়।এই বিশাল উদ্যোগটি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশনের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বিশ্বমানে উন্নীত করা।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এই চুক্তির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জ্বালানি সাশ্রয়ী এবং অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই উড়োজাহাজগুলো বিমানের বহরকে আধুনিক করতে বিশাল ভূমিকা রাখবে। এর ফলে বিমানের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুটে নেটওয়ার্ক সম্প্রসারণ সহজতর হবে।এভিয়েশন খাতের এই অগ্রগতি পর্যটন শিল্পের বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এনএন/ ৩০ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×