হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বক্স অফিসে ঝড় তুলল মোহনলাল ও মামুট্টির ‘প্যাট্রিয়ট’, প্রথম দিনেই রেকর্ড আয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২ মে – মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে মালয়ালম মেগাস্টার মোহনলাল ও মামুট্টি অভিনীত চলচ্চিত্র ‘প্যাট্রিয়ট’। তারকাখচিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দীর্ঘদিনের যে উত্তেজনা ছিল, তার প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহের আয়ের পরিসংখ্যানে। চলচ্চিত্র শিল্পের বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্কের তথ্য অনুসারে, প্রথম দিনে বিশ্বজুড়ে ২৯ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে ‘প্যাট্রিয়ট’।

ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটি প্রায় ২ হাজার ৬৩৬টি শো থেকে ৯ দশমিক ৮০ কোটি রুপি নিট আয় করেছে। গ্রস আয়ের হিসেবে ভারতে এটি ১১ দশমিক ৩৭ কোটি রুপিতে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজার থেকেও সিনেমাটি আশাতীত সাফল্য পেয়েছে এবং সেখান থেকে আয় হয়েছে প্রায় ১৮ কোটি রুপি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বিশেষ করে কেরালা রাজ্যে সিনেমাটি ব্যাপক দাপট দেখিয়েছে। রাজ্যের প্রধান শহর কোচি এবং কোঝিকোড়ে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া ত্রিশূর, কোট্টায়াম এবং কোল্লামের প্রেক্ষাগৃহগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। কেরালার বাইরে মুম্বাইয়ে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৭৮ শতাংশ এবং বেঙ্গালুরুতে ৫৮ শতাংশ। সামগ্রিকভাবে প্রথম দিনে ৭০ শতাংশেরও বেশি আসন পূর্ণ ছিল।

দীর্ঘ বিরতির পর ভারতের দুই কিংবদন্তি অভিনেতা মোহনলাল ও মামুট্টিকে একসাথে পূর্ণাঙ্গ চরিত্রে পর্দায় দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ২০০৮ সালের পর এই প্রথম তাদের বড় পর্দায় একসঙ্গে দেখা গেল। মহেশ নারায়ণন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, কুনচাকো বোবান, নয়নথারা এবং রেবতীর মতো তারকারা।

এস এম/ ২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বক্স অফিসে ঝড় তুলল মোহনলাল ও মামুট্টির ‘প্যাট্রিয়ট’, প্রথম দিনেই রেকর্ড আয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বক্স অফিসে ঝড় তুলল মোহনলাল ও মামুট্টির ‘প্যাট্রিয়ট’, প্রথম দিনেই রেকর্ড আয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২ মে – মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে মালয়ালম মেগাস্টার মোহনলাল ও মামুট্টি অভিনীত চলচ্চিত্র ‘প্যাট্রিয়ট’। তারকাখচিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দীর্ঘদিনের যে উত্তেজনা ছিল, তার প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহের আয়ের পরিসংখ্যানে। চলচ্চিত্র শিল্পের বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্কের তথ্য অনুসারে, প্রথম দিনে বিশ্বজুড়ে ২৯ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে ‘প্যাট্রিয়ট’।ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটি প্রায় ২ হাজার ৬৩৬টি শো থেকে ৯ দশমিক ৮০ কোটি রুপি নিট আয় করেছে। গ্রস আয়ের হিসেবে ভারতে এটি ১১ দশমিক ৩৭ কোটি রুপিতে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজার থেকেও সিনেমাটি আশাতীত সাফল্য পেয়েছে এবং সেখান থেকে আয় হয়েছে প্রায় ১৮ কোটি রুপি।বিশেষ করে কেরালা রাজ্যে সিনেমাটি ব্যাপক দাপট দেখিয়েছে। রাজ্যের প্রধান শহর কোচি এবং কোঝিকোড়ে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া ত্রিশূর, কোট্টায়াম এবং কোল্লামের প্রেক্ষাগৃহগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। কেরালার বাইরে মুম্বাইয়ে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৭৮ শতাংশ এবং বেঙ্গালুরুতে ৫৮ শতাংশ। সামগ্রিকভাবে প্রথম দিনে ৭০ শতাংশেরও বেশি আসন পূর্ণ ছিল।দীর্ঘ বিরতির পর ভারতের দুই কিংবদন্তি অভিনেতা মোহনলাল ও মামুট্টিকে একসাথে পূর্ণাঙ্গ চরিত্রে পর্দায় দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ২০০৮ সালের পর এই প্রথম তাদের বড় পর্দায় একসঙ্গে দেখা গেল। মহেশ নারায়ণন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, কুনচাকো বোবান, নয়নথারা এবং রেবতীর মতো তারকারা।এস এম/ ২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×