হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার: বলিউডে শোকের ছায়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


মুম্বাই, ০৩ মে – বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘সারাঙ্গা’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার। পরিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ মে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পরিবার জানায়, গত ২০ এপ্রিল থেকেই সুদেশ কুমারের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন চিকিৎসা চলতে থাকে।

৩০ এপ্রিল পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তবে সেখানে আইসিইউ-সদৃশ পর্যবেক্ষণে রাখা হলেও ১ মে তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৩১ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন সুদেশ কুমার। তিনি মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পরিবার চেয়েছিল তিনি চিকিৎসক হবেন, কিন্তু ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল অভিনয়ের দিকে। পরে তিনি কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের থিয়েটার দলে যুক্ত হন। সেখান থেকেই তার অভিনয়জীবনের আনুষ্ঠানিক শুরু।

পরিবার জানিয়েছে, আগামী ৪ মে (সোমবার) বিকেল ৪টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

একজন থিয়েটার শিল্পী থেকে বলিউডের পরিচিত মুখে পরিণত হওয়া সুদেশ কুমারের মৃত্যু ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি যুগের অবসান হিসেবে দেখা হচ্ছে। তার দীর্ঘ অভিনয়জীবন ও অবদান ভক্তদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এনএন/ ০৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার: বলিউডে শোকের ছায়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার: বলিউডে শোকের ছায়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৩ মে – বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘সারাঙ্গা’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার। পরিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ মে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।পরিবার জানায়, গত ২০ এপ্রিল থেকেই সুদেশ কুমারের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন চিকিৎসা চলতে থাকে।৩০ এপ্রিল পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তবে সেখানে আইসিইউ-সদৃশ পর্যবেক্ষণে রাখা হলেও ১ মে তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।১৯৩১ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন সুদেশ কুমার। তিনি মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পরিবার চেয়েছিল তিনি চিকিৎসক হবেন, কিন্তু ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল অভিনয়ের দিকে। পরে তিনি কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের থিয়েটার দলে যুক্ত হন। সেখান থেকেই তার অভিনয়জীবনের আনুষ্ঠানিক শুরু।পরিবার জানিয়েছে, আগামী ৪ মে (সোমবার) বিকেল ৪টায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।একজন থিয়েটার শিল্পী থেকে বলিউডের পরিচিত মুখে পরিণত হওয়া সুদেশ কুমারের মৃত্যু ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি যুগের অবসান হিসেবে দেখা হচ্ছে। তার দীর্ঘ অভিনয়জীবন ও অবদান ভক্তদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।এনএন/ ০৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×