হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনাস্থা ভোটে রোমানিয়ার ইইউ-পন্থী সরকারের পতন: চরম আর্থিক সংকটের মুখে দেশটি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


বুখারেস্ট, ৫ মে – ইউরোপীয় রাজনীতির রঙ্গমঞ্চে বড় ধরনের পটপরিবর্তন ঘটল। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পতন হয়েছে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) জোট সরকারের। মঙ্গলবার (৫ মে) নাটকীয় এক ভোটাভুটির পর ভেঙে পড়েছে মাত্র ১০ মাস আগে গঠিত হওয়া এই প্রশাসন। এই রাজনৈতিক অস্থিরতার ফলে দেশটিতে বড় ধরনের আর্থিক মন্দা ও বাজেট ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে।

পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২৮১ জন আইনপ্রণেতা। বিপরীতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪টি। প্রধানমন্ত্রী বোলোজানের দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল) এবং তার জোট সঙ্গীরা ভোটদান থেকে বিরত থাকলেও বিরোধীদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে পারেনি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অনাস্থার নেপথ্যে ছিলেন বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং কট্টর ডানপন্থী অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স (এইউআর)।

সরকারের পতনের খবরের আগেই রোমানিয়ার মুদ্রা ‘লেউ’-এর মান ইউরোর বিপরীতে রেকর্ড পরিমাণে পড়ে গেছে। ইইউ-র সবচেয়ে বড় বাজেট ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি রোমানিয়া দিয়েছিল, সরকারের পতনে তা এখন অনিশ্চয়তার মুখে। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম সংশয়, যা দেশটির আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পদ হারানোর আগে প্রধানমন্ত্রী বোলোজান এই অনাস্থা প্রস্তাবকে ‘নিন্দনীয় ও কৃত্রিম’ বলে আখ্যা দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বিশাল চাপের মুখে দেশের স্বার্থে যা জরুরি ছিল তাই করেছি। আজ যারা সরকারকে টেনে নামালেন, আগামীকাল রোমানিয়া কীভাবে চলবে তার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে?”

এনএন/ ৫ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

অনাস্থা ভোটে রোমানিয়ার ইইউ-পন্থী সরকারের পতন: চরম আর্থিক সংকটের মুখে দেশটি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনাস্থা ভোটে রোমানিয়ার ইইউ-পন্থী সরকারের পতন: চরম আর্থিক সংকটের মুখে দেশটি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বুখারেস্ট, ৫ মে – ইউরোপীয় রাজনীতির রঙ্গমঞ্চে বড় ধরনের পটপরিবর্তন ঘটল। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পতন হয়েছে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) জোট সরকারের। মঙ্গলবার (৫ মে) নাটকীয় এক ভোটাভুটির পর ভেঙে পড়েছে মাত্র ১০ মাস আগে গঠিত হওয়া এই প্রশাসন। এই রাজনৈতিক অস্থিরতার ফলে দেশটিতে বড় ধরনের আর্থিক মন্দা ও বাজেট ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে।পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২৮১ জন আইনপ্রণেতা। বিপরীতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪টি। প্রধানমন্ত্রী বোলোজানের দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল) এবং তার জোট সঙ্গীরা ভোটদান থেকে বিরত থাকলেও বিরোধীদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে পারেনি।অনাস্থার নেপথ্যে ছিলেন বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং কট্টর ডানপন্থী অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স (এইউআর)।সরকারের পতনের খবরের আগেই রোমানিয়ার মুদ্রা ‘লেউ’-এর মান ইউরোর বিপরীতে রেকর্ড পরিমাণে পড়ে গেছে। ইইউ-র সবচেয়ে বড় বাজেট ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি রোমানিয়া দিয়েছিল, সরকারের পতনে তা এখন অনিশ্চয়তার মুখে। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম সংশয়, যা দেশটির আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।পদ হারানোর আগে প্রধানমন্ত্রী বোলোজান এই অনাস্থা প্রস্তাবকে ‘নিন্দনীয় ও কৃত্রিম’ বলে আখ্যা দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বিশাল চাপের মুখে দেশের স্বার্থে যা জরুরি ছিল তাই করেছি। আজ যারা সরকারকে টেনে নামালেন, আগামীকাল রোমানিয়া কীভাবে চলবে তার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে?”এনএন/ ৫ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×