হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক বছর আগে অপহৃত রোহিঙ্গা নেতার লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:০৩ অপরাহ্ন

উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে এক বছর আগে অপহৃত সৈয়দ আমীন (৪০) নামের এক রোহিঙ্গা মাঝির লাশ একটি বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) সিহাব কায়সার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

এসপি সিহাব কায়সার জানান, গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প-১৪-এর ইনচার্জসহ (সিআইসি) থানা পুলিশের উপস্থিতিতে ইয়াকুব মাঝির ঘর থেকে সৈয়দ আমীনের লাশ উত্তোলন করা হয়। পরে তার স্ত্রী পরনে থাকা কাপড়, বেল্ট ও মাথার চুল দেখে নিজের স্বামীর লাশ বলে শনাক্ত করেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আটক তিন জন হলেন, উখিয়ার হাকিমপাড়ার ক্যাম্প-১৪ এর বাসিন্দা মো. ইসলাম (২২), আবদুল মোন্নাফ (২৬) ও মো. ইলিয়াস (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ই/৩ ব্লকে মাঝি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে গতকাল শনিবার তিন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন, চলতি বছরের জানুয়ারিতে চাকমারকুল ক্যাম্প-২১-এর সি/৪ ব্লকের সাব-মাঝি সৈয়দ আমীনকে অপহরণ করে ক্যাম্প-১৪-তে নিয়ে গিয়েছিলেন তারা।
অপহরণের পর তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করেন তারা। পরে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতকারী মিলে তাকে হত্যার পর ক্যাম্প-১৪ এর সাবেক মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে।

এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি সিহাব কায়সার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক বছর আগে অপহৃত রোহিঙ্গা নেতার লাশ উদ্ধার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক বছর আগে অপহৃত রোহিঙ্গা নেতার লাশ উদ্ধার!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:০৩ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে এক বছর আগে অপহৃত সৈয়দ আমীন (৪০) নামের এক রোহিঙ্গা মাঝির লাশ একটি বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) সিহাব কায়সার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। এসপি সিহাব কায়সার জানান, গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প-১৪-এর ইনচার্জসহ (সিআইসি) থানা পুলিশের উপস্থিতিতে ইয়াকুব মাঝির ঘর থেকে সৈয়দ আমীনের লাশ উত্তোলন করা হয়। পরে তার স্ত্রী পরনে থাকা কাপড়, বেল্ট ও মাথার চুল দেখে নিজের স্বামীর লাশ বলে শনাক্ত করেন। আটক তিন জন হলেন, উখিয়ার হাকিমপাড়ার ক্যাম্প-১৪ এর বাসিন্দা মো. ইসলাম (২২), আবদুল মোন্নাফ (২৬) ও মো. ইলিয়াস (২৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ই/৩ ব্লকে মাঝি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে গতকাল শনিবার তিন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন, চলতি বছরের জানুয়ারিতে চাকমারকুল ক্যাম্প-২১-এর সি/৪ ব্লকের সাব-মাঝি সৈয়দ আমীনকে অপহরণ করে ক্যাম্প-১৪-তে নিয়ে গিয়েছিলেন তারা। অপহরণের পর তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করেন তারা। পরে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতকারী মিলে তাকে হত্যার পর ক্যাম্প-১৪ এর সাবেক মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে। এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি সিহাব কায়সার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×