হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বিএনপির অভিনন্দন: তিস্তা চুক্তির প্রত্যাশা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৬ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ে দলটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান। একই সাথে তিনি বিজেপি সরকারকে তিস্তা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বিএনপি নেতা হেলাল বলেন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই জয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিজেপি সরকার এবার কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে শেষ মুহূর্তে চুক্তিটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে বিজেপি সরকার ক্ষমতায় এলেও মমতার আপত্তির কারণে বিষয়টি ঝুলে থাকে।

আজিজুল বারী হেলাল মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই এই চুক্তির প্রধান অন্তরায় ছিলেন। তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে তিনি মনে করেন।

পশ্চিমবঙ্গে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলকে পরাজিত করে ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে জয় পেয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বিএনপির অভিনন্দন: তিস্তা চুক্তির প্রত্যাশা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে বিএনপির অভিনন্দন: তিস্তা চুক্তির প্রত্যাশা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৬ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ে দলটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান। একই সাথে তিনি বিজেপি সরকারকে তিস্তা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।বিএনপি নেতা হেলাল বলেন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই জয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিজেপি সরকার এবার কার্যকর ভূমিকা রাখবে।উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে শেষ মুহূর্তে চুক্তিটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে বিজেপি সরকার ক্ষমতায় এলেও মমতার আপত্তির কারণে বিষয়টি ঝুলে থাকে।আজিজুল বারী হেলাল মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই এই চুক্তির প্রধান অন্তরায় ছিলেন। তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে তিনি মনে করেন।পশ্চিমবঙ্গে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলকে পরাজিত করে ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে জয় পেয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×