নেত্রকোণা, ১৫ মে – আষাঢ়ের আগাম বর্ষণ আর বজ্রপাত কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের হাওরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এনামুল হক ওই ইউনিয়নের মাসকা গ্রামের আবুল মিয়ার ছেলে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন এনামুল। এসময় হঠাৎ আকাশ কালো করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মাছ ধরা অবস্থায় আচমকা একটি প্রচণ্ড বজ্রপাত সরাসরি এনামুলের ওপর পড়ে, এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনামুলের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এনএন/ ১৫ মে ২০২৬




মন্তব্য করুন