হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম

সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শহিদুল ইসলাম।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রাখা হয়েছে। পরে তথ্যের সত্যতা যাচাই শেষে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করেন।অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জেসমিন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।
র‍্যাব সুত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি করে আসছিলেন।উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।
####

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক: শহিদুল ইসলাম | প্রকাশিত: সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Print Image
শহিদুল ইসলাম। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রাখা হয়েছে। পরে তথ্যের সত্যতা যাচাই শেষে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করেন।অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জেসমিন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী। র‍্যাব সুত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি করে আসছিলেন।উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×