হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

উখিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি এসব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সকালে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি উখিয়া থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মামলা ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি ও অনলাইন কার্যক্রমের খোঁজখবর নেন।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, স্থানীয়দের জন্য ২৫ শতাংশ অগ্রাধিকার নিশ্চিতকরণ, অস্থায়ী গরুর হাট নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

সভায় জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “উখিয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং সরকারি সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।”

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ওসি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল এবং উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Print Image
উখিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি এসব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সকালে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি উখিয়া থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মামলা ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি ও অনলাইন কার্যক্রমের খোঁজখবর নেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, স্থানীয়দের জন্য ২৫ শতাংশ অগ্রাধিকার নিশ্চিতকরণ, অস্থায়ী গরুর হাট নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “উখিয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং সরকারি সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।” সভায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ওসি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল এবং উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×