হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৪ মে – প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ও মেট্রোরেল ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে এই নতুন সুবিধা কার্যকর হতে যাচ্ছে। রবিবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বাংলাদেশ রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী,

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অন্যদিকে, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ পরিচয়পত্রধারীরা এই বিশেষ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।

আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এই শ্রেণি নেই সেখানে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান ৫০ শতাংশ ছাড়ের নিয়ম আগের মতোই বহাল থাকবে। একই সঙ্গে মেট্রোরেলেও সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী যাত্রীরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনিয়র সিটিজেনদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এবং প্রতিবন্ধীদের সুবর্ণ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এই ছাড় দেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মে – প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ও মেট্রোরেল ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে এই নতুন সুবিধা কার্যকর হতে যাচ্ছে। রবিবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বাংলাদেশ রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী,প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অন্যদিকে, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ পরিচয়পত্রধারীরা এই বিশেষ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এই শ্রেণি নেই সেখানে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান ৫০ শতাংশ ছাড়ের নিয়ম আগের মতোই বহাল থাকবে। একই সঙ্গে মেট্রোরেলেও সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী যাত্রীরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনিয়র সিটিজেনদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এবং প্রতিবন্ধীদের সুবর্ণ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এই ছাড় দেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×