হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট: বিপাকে ঘরমুখী মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


গাজীপুর, ২৭ মে – বৃষ্টি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ঘরমুখী যাত্রী।

বিশেষ করে যমুনা সেতু পার হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ সময় বাসে বসে থাকতে হচ্ছে যাত্রীদের, যা নিয়ে তাদের মাঝে গভীর দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে সেতু পার হওয়ার পর উত্তরাঞ্চলের পথে আর কোনো উল্লেখযোগ্য যানজট দেখা যাচ্ছে না। বুধবার সকালে পাওয়া তথ্যানুযায়ী, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে বঙ্গবন্ধু যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত এই যানজট বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। গত রাত থেকে ভোগান্তি শুরু হলেও বুধবার ভোর থেকে গাজীপুর অংশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

হাইওয়ে পুলিশের হিসাব মতে, গাজীপুর থেকে প্রায় ৩০ লাখ মানুষ নাড়ির টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম জানান, অতি বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়ক সংকুচিত হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্তমানে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত যানবাহনের ধীরগতি থাকলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে টাঙ্গাইল জেলার গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

এস এম/ ২৭ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট: বিপাকে ঘরমুখী মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট: বিপাকে ঘরমুখী মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ২৭ মে – বৃষ্টি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ঘরমুখী যাত্রী।বিশেষ করে যমুনা সেতু পার হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ সময় বাসে বসে থাকতে হচ্ছে যাত্রীদের, যা নিয়ে তাদের মাঝে গভীর দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে সেতু পার হওয়ার পর উত্তরাঞ্চলের পথে আর কোনো উল্লেখযোগ্য যানজট দেখা যাচ্ছে না। বুধবার সকালে পাওয়া তথ্যানুযায়ী, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে বঙ্গবন্ধু যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত এই যানজট বিস্তৃত রয়েছে।স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। গত রাত থেকে ভোগান্তি শুরু হলেও বুধবার ভোর থেকে গাজীপুর অংশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।হাইওয়ে পুলিশের হিসাব মতে, গাজীপুর থেকে প্রায় ৩০ লাখ মানুষ নাড়ির টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম জানান, অতি বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়ক সংকুচিত হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।বর্তমানে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত যানবাহনের ধীরগতি থাকলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে টাঙ্গাইল জেলার গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট লক্ষ্য করা গেছে।এস এম/ ২৭ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×