হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ মে – বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে বনানী সামরিক কবরস্থানে যান।

সেখানে তিনি পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বনানী সামরিক কবরস্থানে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে তার শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এরপর তিনি সস্ত্রীক ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ান এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ মে – বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে বনানী সামরিক কবরস্থানে যান।সেখানে তিনি পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বনানী সামরিক কবরস্থানে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে তার শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।এরপর তিনি সস্ত্রীক ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ান এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×