হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৫ জুন – ওমান উপসাগরে মোতায়েন করা একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা এবং নিয়মিত জাহাজ জব্দ করার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

এর আগে মার্কিন সেনাবাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, গত বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগর থেকে তারা এমটি ডাভিনা নামক একটি রাষ্ট্রবিহীন ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করেছে। ইরানের চারপাশ দিয়ে জাহাজ চলাচল নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ট্যাংকার জব্দের ঘটনাটি ঘটে।

ইরানের পক্ষ থেকে আসা এই ড্রোন হামলার দাবিকে অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান তাদের কোনো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করেনি। তারা আরও জানায়, এমন কোনো ঘটনা ঘটলে তা বিদ্যমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে গণ্য হতো।

উল্লেখ্য যে দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে গত ৮ এপ্রিল উভয় দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে এর এক সপ্তাহ পার হতে না হতেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইরানি বন্দরে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, যদিও নির্দিষ্ট কিছু জাহাজকে সেখান দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৫ জুন – ওমান উপসাগরে মোতায়েন করা একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।ইরানের দাবি অনুযায়ী, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা এবং নিয়মিত জাহাজ জব্দ করার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।এর আগে মার্কিন সেনাবাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, গত বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগর থেকে তারা এমটি ডাভিনা নামক একটি রাষ্ট্রবিহীন ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করেছে। ইরানের চারপাশ দিয়ে জাহাজ চলাচল নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ট্যাংকার জব্দের ঘটনাটি ঘটে।ইরানের পক্ষ থেকে আসা এই ড্রোন হামলার দাবিকে অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান তাদের কোনো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করেনি। তারা আরও জানায়, এমন কোনো ঘটনা ঘটলে তা বিদ্যমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে গণ্য হতো।উল্লেখ্য যে দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে গত ৮ এপ্রিল উভয় দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে এর এক সপ্তাহ পার হতে না হতেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইরানি বন্দরে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, যদিও নির্দিষ্ট কিছু জাহাজকে সেখান দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×