হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ মিলিয়ন ডলার জব্দ, দ্রুতই ফিরবে দেশে: গভর্নর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৮ জুন – বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, যুক্তরাজ্যে পাচার হওয়া ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই এই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। স্টোলেন অ্যাসেট রিকভারি কার্যক্রমের আওতায় এই সাফল্য এসেছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব তথ্য জানান। সভায় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ হ্রাস এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

গভর্নর জানান, কয়েকটি বৃহৎ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে আইনি কাঠামোর সংস্কারের ওপর জোর দেন গভর্নর। তিনি উল্লেখ করেন, খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের কাজ চলছে। এ ছাড়া আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে।

ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সংস্কারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ মিলিয়ন ডলার জব্দ, দ্রুতই ফিরবে দেশে: গভর্নর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ মিলিয়ন ডলার জব্দ, দ্রুতই ফিরবে দেশে: গভর্নর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ জুন – বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, যুক্তরাজ্যে পাচার হওয়া ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই এই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। স্টোলেন অ্যাসেট রিকভারি কার্যক্রমের আওতায় এই সাফল্য এসেছে।সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব তথ্য জানান। সভায় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ হ্রাস এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।গভর্নর জানান, কয়েকটি বৃহৎ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে আইনি কাঠামোর সংস্কারের ওপর জোর দেন গভর্নর। তিনি উল্লেখ করেন, খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের কাজ চলছে। এ ছাড়া আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে।ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সংস্কারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।এনএন/ ৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×