নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ভীমা নদী থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, গত ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে নদী থেকে ৪টি মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ওই নদী থেকে আরও ৩টি মরদেহ উদ্ধার করেছে ডুবুরি। ওই পরিবারের ৭ জনের মধ্যে ৩ জন শিশুও রয়েছে।
পুনে গ্রামীণ পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করছেন। যদিও দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তও শুরু হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
সূত্র: ২৫ জানুয়ারি ২০২৩
আইএ/ বাংলাদেশ জার্নাল
,




মন্তব্য করুন