হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানাডায় প্রবেশের অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি, বড় ধাক্কা খেল আইভরি কোস্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


ইয়ামুসুক্রো, ১৮ জুন – ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুভসূচনা করেছিল আইভরি কোস্ট। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেল দলটি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের অনুমতি পাননি। প্রশাসনিক এই জটিলতার কারণে জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে আইভরি কোস্টকে।

ফরাসি ক্লাব নিসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের সম্মুখীন হয়েছিলেন ওয়াহি। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ প্রমাণিত হয়নি। তবে এই আইনি জটিলতাই সম্ভবত তার কানাডায় প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দলের সঙ্গী ছিলেন ওয়াহি। তবে পরবর্তী ম্যাচ খেলতে দল যখন কানাডার টরন্টোয় যাচ্ছে, তখন তাকে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হবে।

আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে যে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা আরও উল্লেখ করেছে যে ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং ফেডারেশন খেলোয়াড়টির পাশেই রয়েছে।

প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় আপাতত দলের সঙ্গে কানাডায় যেতে পারছেন না এই তারকা ফরোয়ার্ড।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কানাডায় প্রবেশের অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি, বড় ধাক্কা খেল আইভরি কোস্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানাডায় প্রবেশের অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি, বড় ধাক্কা খেল আইভরি কোস্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইয়ামুসুক্রো, ১৮ জুন – ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুভসূচনা করেছিল আইভরি কোস্ট। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেল দলটি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের অনুমতি পাননি। প্রশাসনিক এই জটিলতার কারণে জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে আইভরি কোস্টকে।ফরাসি ক্লাব নিসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের সম্মুখীন হয়েছিলেন ওয়াহি। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ প্রমাণিত হয়নি। তবে এই আইনি জটিলতাই সম্ভবত তার কানাডায় প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দলের সঙ্গী ছিলেন ওয়াহি। তবে পরবর্তী ম্যাচ খেলতে দল যখন কানাডার টরন্টোয় যাচ্ছে, তখন তাকে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হবে।আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে যে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা আরও উল্লেখ করেছে যে ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং ফেডারেশন খেলোয়াড়টির পাশেই রয়েছে।প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় আপাতত দলের সঙ্গে কানাডায় যেতে পারছেন না এই তারকা ফরোয়ার্ড। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×