হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিলনাড়ুতে প্রতিটি নবজাতক পাবে সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগ মুখ্যমন্ত্রী বিজয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


চেন্নাই, ২৬ জুন – তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য ১ গ্রামের সোনার আংটি উপহার দেওয়ার একটি ব্যতিক্রমী জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। থাই মামান গোল্ড রিং স্কিম নামের এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এই উপহার দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তামিলনাড়ু সরকার বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।

মুখ্যমন্ত্রী বিজয় ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, হতাহতের খবর নেই

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই উদ্যোগটি তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী থাই মামান সির প্রথা থেকে অনুপ্রাণিত। এই প্রথা অনুসারে পরিবারের নতুন শিশুর জন্ম হলে মায়ের ভাই বা মামা নবজাতককে উপহার প্রদান করেন। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে রাজ্য সরকার এখন থেকে নবজাতকদের মামার ভূমিকা পালন করবে।

২০২৬ সালের ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রখ্যাত নেতা পেরারিজ্নার আন্নার জন্মবার্ষিকীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রতিশ্রুতিকে আইনি কাঠামোর আওতায় এনে সরাসরি সরকারি প্রকল্প হিসেবে বাস্তবায়নের এমন উদাহরণ ভারতে বিরল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

তামিলনাড়ুতে প্রতিটি নবজাতক পাবে সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগ মুখ্যমন্ত্রী বিজয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিলনাড়ুতে প্রতিটি নবজাতক পাবে সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগ মুখ্যমন্ত্রী বিজয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চেন্নাই, ২৬ জুন – তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য ১ গ্রামের সোনার আংটি উপহার দেওয়ার একটি ব্যতিক্রমী জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। থাই মামান গোল্ড রিং স্কিম নামের এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এই উপহার দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তামিলনাড়ু সরকার বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।মুখ্যমন্ত্রী বিজয় ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই উদ্যোগটি তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী থাই মামান সির প্রথা থেকে অনুপ্রাণিত। এই প্রথা অনুসারে পরিবারের নতুন শিশুর জন্ম হলে মায়ের ভাই বা মামা নবজাতককে উপহার প্রদান করেন। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে রাজ্য সরকার এখন থেকে নবজাতকদের মামার ভূমিকা পালন করবে।২০২৬ সালের ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রখ্যাত নেতা পেরারিজ্নার আন্নার জন্মবার্ষিকীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রতিশ্রুতিকে আইনি কাঠামোর আওতায় এনে সরাসরি সরকারি প্রকল্প হিসেবে বাস্তবায়নের এমন উদাহরণ ভারতে বিরল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×