হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালিতে জাহাজে ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধার অভিযান স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


তেহরান, ২৬ জুন – হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে সরিয়ে নেওয়ার উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরেই এই এলাকায় প্রচুর পরিমাণ পণ্যবাহী জাহাজ ও নাবিক আটকা পড়ে আছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বার্তায় জানিয়েছে যে হামলার শিকার জাহাজটির ডান পাশে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। এতে জাহাজের চালকের কক্ষ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের ক্যাপ্টেনের দেওয়া তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বর্তমানে পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে জানান যে নিরাপত্তা নিশ্চিত না করে তারা আর সামনে এগোতে পারছেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এক চুক্তির ফলে প্রায় ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে এই হামলার পর পুরো পরিকল্পনা এখন ঝুঁকির মুখে পড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে এই অঞ্চলে অবস্থান করছেন এবং ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিটি কার্যকর করার চেষ্টা চালাচ্ছেন।

এনএন/ ২৬ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হরমুজ প্রণালিতে জাহাজে ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধার অভিযান স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালিতে জাহাজে ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধার অভিযান স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৬ জুন – হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে সরিয়ে নেওয়ার উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরেই এই এলাকায় প্রচুর পরিমাণ পণ্যবাহী জাহাজ ও নাবিক আটকা পড়ে আছেন।যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বার্তায় জানিয়েছে যে হামলার শিকার জাহাজটির ডান পাশে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। এতে জাহাজের চালকের কক্ষ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের ক্যাপ্টেনের দেওয়া তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বর্তমানে পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে জানান যে নিরাপত্তা নিশ্চিত না করে তারা আর সামনে এগোতে পারছেন না।সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এক চুক্তির ফলে প্রায় ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে এই হামলার পর পুরো পরিকল্পনা এখন ঝুঁকির মুখে পড়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে এই অঞ্চলে অবস্থান করছেন এবং ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিটি কার্যকর করার চেষ্টা চালাচ্ছেন।এনএন/ ২৬ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×