হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ জুন – পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষাপটে সার, জ্বালানি এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক। মূলত দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সংকটের মুখে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই বিশাল অঙ্কের ঋণ অনুমোদন করেছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।

শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

প্রথমত, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্প এর অধীনে ৩০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে মূলত আসন্ন আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হবে, যা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।

দ্বিতীয়ত, জরুরি সাড়াদান প্রকল্প এর আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেওয়া হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সংকটে থাকা নিম্ন আয়ের পরিবার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের আয় সচল রাখার চেষ্টা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানির পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই তহবিল থেকে মেটানো হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জুন – পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষাপটে সার, জ্বালানি এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক। মূলত দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সংকটের মুখে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই বিশাল অঙ্কের ঋণ অনুমোদন করেছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই অর্থ ব্যয় করা হবে।প্রথমত, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্প এর অধীনে ৩০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে মূলত আসন্ন আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হবে, যা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।দ্বিতীয়ত, জরুরি সাড়াদান প্রকল্প এর আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেওয়া হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সংকটে থাকা নিম্ন আয়ের পরিবার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের আয় সচল রাখার চেষ্টা করা হবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানির পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই তহবিল থেকে মেটানো হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×