হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে রান্না ঘরে ঝুলছে চার সন্তানের জননীর মরদেহ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও(

আনোয়ার হোছাইন, ঈদগাঁও(

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রান্না ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে কুলছুমা আক্তার (২৭) নামের চার সন্তানের জননীর মরদেহ। সংবাদ পেয়ে লাশ উদ্ধারে যাচ্ছে পুলিশ।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উক্ত এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী ও চার সন্তানের জননী।তার পৈত্রিক বাড়ি পাশ্ববর্তী রামু উপজেলার ঈদগড়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,রাতে নিহতের সন্তানরা পাশের ঘরে পড়তে যায়। পরে নিহতের এক দেবর কাজ থেকে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ভাবিকে বারবার ডাকলেও সাড়া মিলেনি।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে দেখতে পান রান্না ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমার মরদেহ ঝুলে আছে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি তা থানা পুলিশকে অবহিত করেন।

রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশদল লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌছেছে । ঘটনা কালে নিহতের স্বামী তার কর্মস্থল পাশ্ববর্তী উপজেলার খুরুস্কুলে ছিল বলে স্থানীয়রা জানান।

ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নিহতের লাশ উদ্ধারে পুলিশদল ঘটনাস্থলে পৌছেছে।

তবে কি কারণে কিভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে রান্না ঘরে ঝুলছে চার সন্তানের জননীর মরদেহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে রান্না ঘরে ঝুলছে চার সন্তানের জননীর মরদেহ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও( | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রান্না ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে কুলছুমা আক্তার (২৭) নামের চার সন্তানের জননীর মরদেহ। সংবাদ পেয়ে লাশ উদ্ধারে যাচ্ছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উক্ত এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী ও চার সন্তানের জননী।তার পৈত্রিক বাড়ি পাশ্ববর্তী রামু উপজেলার ঈদগড়ে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,রাতে নিহতের সন্তানরা পাশের ঘরে পড়তে যায়। পরে নিহতের এক দেবর কাজ থেকে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ভাবিকে বারবার ডাকলেও সাড়া মিলেনি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে দেখতে পান রান্না ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমার মরদেহ ঝুলে আছে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি তা থানা পুলিশকে অবহিত করেন। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশদল লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌছেছে । ঘটনা কালে নিহতের স্বামী তার কর্মস্থল পাশ্ববর্তী উপজেলার খুরুস্কুলে ছিল বলে স্থানীয়রা জানান। ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নিহতের লাশ উদ্ধারে পুলিশদল ঘটনাস্থলে পৌছেছে। তবে কি কারণে কিভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×