হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় সাবেক এএসপি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন


ঢাকা, ৩ জুলাই – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে গুম করার অভিযোগে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ফজলুর রহমান নামের ওই সাবেক সহকারী পুলিশ সুপারকে বৃহস্পতিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালের ফটক থেকে পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাকে সীমান্তে পাওয়া গেছে এমন দাবি করা হলেও পরিবারের পক্ষ থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছিল।

গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ২১ আগস্ট প্রসিকিউটর কার্যালয়ে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি দাবি করেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে গুম ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতিসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বালী উল্লেখ করেন ট্রাইব্যুনালের তৎকালীন তদন্ত কর্মকর্তা তাকে সাঈদীর নাম বলতে চাপ দেন এবং তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় তাকে চোখ ও হাত বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়।


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় সাবেক এএসপি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় সাবেক এএসপি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ জুলাই – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে গুম করার অভিযোগে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।ফজলুর রহমান নামের ওই সাবেক সহকারী পুলিশ সুপারকে বৃহস্পতিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালের ফটক থেকে পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাকে সীমান্তে পাওয়া গেছে এমন দাবি করা হলেও পরিবারের পক্ষ থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছিল।গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ২১ আগস্ট প্রসিকিউটর কার্যালয়ে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি দাবি করেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে গুম ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতিসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।অভিযোগে বালী উল্লেখ করেন ট্রাইব্যুনালের তৎকালীন তদন্ত কর্মকর্তা তাকে সাঈদীর নাম বলতে চাপ দেন এবং তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় তাকে চোখ ও হাত বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×