হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরলেন হার্নান গিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


কারাকাস, ৩ জুলাই – ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান গিল। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে তার অবস্থান শনাক্ত করার পর টানা পাঁচ দিনের নিরলস প্রচেষ্টায় উদ্ধারকর্মীরা তাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৫৯৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির এক দমকলকর্মী জানান, তার দীর্ঘ কর্মজীবনের এটিই ছিল সব থেকে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন উদ্ধার অভিযান। কোস্টারিকা রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল প্রথম হার্নান গিলের আর্তনাদ শুনতে পান। তিনি জানান, রোববার ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষীণ সাহায্যের আবেদন শুনে তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে সহকর্মীদের নিয়ে নিশ্চিত হওয়ার পর বড় আকারের উদ্ধার কাজ শুরু হয়।

ভূমিকম্পের সময় হার্নান গিল রাজধানী কারাকাসের কাছে কাতিয়া লা মার এলাকার গালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিংমলের পার্কিং বেজমেন্টের একটি ছোট কংক্রিটের নিরাপত্তা কক্ষে দায়িত্বরত ছিলেন।

উদ্ধারকারীরা জানান, ওই শক্তিশালী কক্ষটি ঢালের মতো কাজ করায় চারপাশের ভবন ধসে পড়লেও গিল প্রাণে বেঁচে যান। উদ্ধারের আগে শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে তাকে পানি এবং শিরায় তরল ওষুধ সরবরাহ করা হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরলেন হার্নান গিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরলেন হার্নান গিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ৩ জুলাই – ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান গিল। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে তার অবস্থান শনাক্ত করার পর টানা পাঁচ দিনের নিরলস প্রচেষ্টায় উদ্ধারকর্মীরা তাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন।গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৫৯৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির এক দমকলকর্মী জানান, তার দীর্ঘ কর্মজীবনের এটিই ছিল সব থেকে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন উদ্ধার অভিযান। কোস্টারিকা রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল প্রথম হার্নান গিলের আর্তনাদ শুনতে পান। তিনি জানান, রোববার ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষীণ সাহায্যের আবেদন শুনে তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে সহকর্মীদের নিয়ে নিশ্চিত হওয়ার পর বড় আকারের উদ্ধার কাজ শুরু হয়।ভূমিকম্পের সময় হার্নান গিল রাজধানী কারাকাসের কাছে কাতিয়া লা মার এলাকার গালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিংমলের পার্কিং বেজমেন্টের একটি ছোট কংক্রিটের নিরাপত্তা কক্ষে দায়িত্বরত ছিলেন।উদ্ধারকারীরা জানান, ওই শক্তিশালী কক্ষটি ঢালের মতো কাজ করায় চারপাশের ভবন ধসে পড়লেও গিল প্রাণে বেঁচে যান। উদ্ধারের আগে শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে তাকে পানি এবং শিরায় তরল ওষুধ সরবরাহ করা হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×