হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাবা-মসজিদে নববি প্রশাসনের উচ্চপদে আসছেন নারীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের দুই শীর্ষ পবিত্রস্থান কাবা শরিফ এবং মসজিদে নববির প্রশাসনের নেতৃস্থানীয় পদে চলতি বছর ৩২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হবে। দুই পবিত্র মসজিদ সম্পর্কিত সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।

প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে— উল্লেখ করে বিবৃতিতে আল সুদাইস আরও বলছেন, চলতি ২০২৩ সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া।

দুই মসজিদের প্রশাসনিক কাঠামোতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয়েছে ২০২১ সালে। ওই বছর ২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি বছর ৩২ জনকে নিয়োগ দেওয়া হলে এই সংখ্যা উন্নীত হবে ৩৪ জনে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

সৌদি আরব ও বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ হজ ও ওমরাহ করতে যান মক্কা-মদিনায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ’২১ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি। তার আগের বছর, ২০২১ সালে হজ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন ২ কোটিরও বেশি মুসল্লি। চলতি বছর সীমান্ত খুলে দেওয়ার পর দেশি-বিদেশি এক কোটিরও বেশি মুসল্লি হজ করতে গেছেন সৌদিতে। এই হজ ও ওমরাহযাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশই নারী।

সৌদির রাজনীতি বিশ্লেষকদের মতে, দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীশিক্ষার সম্প্রসারণ ও সামাজিক-অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির যে নীতি নিয়েছেন— এই পদক্ষেপ তারই অংশ।

চলতি বছরের শুরুতে মক্কা-মদিনা রুটি চলাচলের জন্য হারামাইন এক্সপ্রেস নামের একটি ট্রেন চালু করা হয়েছে এবং সেই ট্রেনের চালকপদে রাখা হয়েছে নারীদের। ইতোমধ্যে ৩২ জন নারীকে ট্রেনচালনার প্রশিক্ষণ দিয়ে নিয়োগপত্রও দিয়েছে দেশটির সরকার।

  1. সূত্র: ঢাকা পোস্ট

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

কাবা-মসজিদে নববি প্রশাসনের উচ্চপদে আসছেন নারীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাবা-মসজিদে নববি প্রশাসনের উচ্চপদে আসছেন নারীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের দুই শীর্ষ পবিত্রস্থান কাবা শরিফ এবং মসজিদে নববির প্রশাসনের নেতৃস্থানীয় পদে চলতি বছর ৩২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হবে। দুই পবিত্র মসজিদ সম্পর্কিত সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে— উল্লেখ করে বিবৃতিতে আল সুদাইস আরও বলছেন, চলতি ২০২৩ সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া। দুই মসজিদের প্রশাসনিক কাঠামোতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয়েছে ২০২১ সালে। ওই বছর ২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি বছর ৩২ জনকে নিয়োগ দেওয়া হলে এই সংখ্যা উন্নীত হবে ৩৪ জনে। সৌদি আরব ও বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ হজ ও ওমরাহ করতে যান মক্কা-মদিনায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ’২১ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি। তার আগের বছর, ২০২১ সালে হজ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন ২ কোটিরও বেশি মুসল্লি। চলতি বছর সীমান্ত খুলে দেওয়ার পর দেশি-বিদেশি এক কোটিরও বেশি মুসল্লি হজ করতে গেছেন সৌদিতে। এই হজ ও ওমরাহযাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশই নারী। সৌদির রাজনীতি বিশ্লেষকদের মতে, দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীশিক্ষার সম্প্রসারণ ও সামাজিক-অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির যে নীতি নিয়েছেন— এই পদক্ষেপ তারই অংশ। চলতি বছরের শুরুতে মক্কা-মদিনা রুটি চলাচলের জন্য হারামাইন এক্সপ্রেস নামের একটি ট্রেন চালু করা হয়েছে এবং সেই ট্রেনের চালকপদে রাখা হয়েছে নারীদের। ইতোমধ্যে ৩২ জন নারীকে ট্রেনচালনার প্রশিক্ষণ দিয়ে নিয়োগপত্রও দিয়েছে দেশটির সরকার। সূত্র: ঢাকা পোস্ট [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×