হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

কক্সবাজারের রামু উপজেলার আলোচিত এক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।

গত ২৫ জুন ভোর পাঁচটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নিহত হন। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে বুধবার (৮ জুলাই) রাত পৌনে আটটার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রাম বাংলা টি স্টল থেকে আক্তার কামালকে গ্রেপ্তার করে।

র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার টোঙ্গারডেবা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামজা আলীর ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুর হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলার আলোচিত এক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান। গত ২৫ জুন ভোর পাঁচটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নিহত হন। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে বুধবার (৮ জুলাই) রাত পৌনে আটটার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রাম বাংলা টি স্টল থেকে আক্তার কামালকে গ্রেপ্তার করে। র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার টোঙ্গারডেবা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামজা আলীর ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×