হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৫-এর খাদিজাতুল কুবরা ও হেফজখানা মহিলা মাদ্রাসাসহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সচিব দুর্ঘটনাস্থল, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম ও চলমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ নেন।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ, দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে ভূমিধসের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সচিবের সঙ্গে ছিলেন শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) এবং জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের পরিচালক আকরাম আলী খান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের সাব-অফিস প্রধান মানিক সাহা, আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ রাজ যোশীসহ বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বুধবার টানা ভারী বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এ পাহাড়ধসে একটি মাদ্রাসা ভবন চাপা পড়ে ৫জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানায়। একই সঙ্গে বর্ষা মৌসুমে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং সমন্বিত মানবিক সহায়তা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প-৫ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৫-এর খাদিজাতুল কুবরা ও হেফজখানা মহিলা মাদ্রাসাসহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে সচিব দুর্ঘটনাস্থল, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম ও চলমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ, দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে ভূমিধসের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সচিবের সঙ্গে ছিলেন শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) এবং জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের পরিচালক আকরাম আলী খান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের সাব-অফিস প্রধান মানিক সাহা, আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ রাজ যোশীসহ বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বুধবার টানা ভারী বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এ পাহাড়ধসে একটি মাদ্রাসা ভবন চাপা পড়ে ৫জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানায়। একই সঙ্গে বর্ষা মৌসুমে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং সমন্বিত মানবিক সহায়তা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×