হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেনীর সোনাগাজীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ফেনী, ৯ জুলাই – ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় জেলা যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম বক্তব্যের জন্য ঘোষণা করা হলে জেলা কমিটির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা এতে বাধা দেন। এ নিয়ে মঞ্চেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যোবায়ের আর বক্তব্য দিতে পারেননি।

অনুষ্ঠান শেষে ফেরার পথে সভাস্থলের সামনের সড়কে জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকে কয়েকজন যুবক লাথি ও কিল-ঘুষি মেরে আহত করেন। এর কিছুক্ষণ পর মঞ্চের সামনে তৃতীয় দফায় নেতাকর্মীদের মাঝে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া অনুষ্ঠান চলাকালে সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিনসহ অন্তত পাঁচ থেকে ছয়টি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, বক্তব্যের নাম ঘোষণা নিয়ে বিরোধের জেরে প্রথম হাতাহাতির সূত্রপাত হয়। পরবর্তীতে মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বাকবিতণ্ডা ঘটে।

এনএন/ ৯ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফেনীর সোনাগাজীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেনীর সোনাগাজীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ৯ জুলাই – ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় জেলা যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম বক্তব্যের জন্য ঘোষণা করা হলে জেলা কমিটির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা এতে বাধা দেন। এ নিয়ে মঞ্চেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যোবায়ের আর বক্তব্য দিতে পারেননি।অনুষ্ঠান শেষে ফেরার পথে সভাস্থলের সামনের সড়কে জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকে কয়েকজন যুবক লাথি ও কিল-ঘুষি মেরে আহত করেন। এর কিছুক্ষণ পর মঞ্চের সামনে তৃতীয় দফায় নেতাকর্মীদের মাঝে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া অনুষ্ঠান চলাকালে সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিনসহ অন্তত পাঁচ থেকে ছয়টি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, বক্তব্যের নাম ঘোষণা নিয়ে বিরোধের জেরে প্রথম হাতাহাতির সূত্রপাত হয়। পরবর্তীতে মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বাকবিতণ্ডা ঘটে।এনএন/ ৯ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×