হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে যাত্রীবাহী স্লিপার বাসে চালক-হেলপারের ইয়াবা পাচারের চেষ্টা, ৯২ হাজার ইয়াবাসহ হেলপার গ্রেপ্তার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এসময় বাসের এক হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসের চালক পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়।

এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

পুলিশের দাবি, বাসটির ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

এ ঘটনায় বাসের হেলপার মো. শেখ রাতুল (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার থেকে যাত্রীবাহী স্লিপার বাসে চালক-হেলপারের ইয়াবা পাচারের চেষ্টা, ৯২ হাজার ইয়াবাসহ হেলপার গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে যাত্রীবাহী স্লিপার বাসে চালক-হেলপারের ইয়াবা পাচারের চেষ্টা, ৯২ হাজার ইয়াবাসহ হেলপার গ্রেপ্তার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের এক হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসের চালক পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, বাসটির ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা। এ ঘটনায় বাসের হেলপার মো. শেখ রাতুল (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, অভিযানের সময় বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×