হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আর্জেন্টিনা না সুইজারল্যান্ড কার পাল্লা ভারী জানাল সুপারকম্পিউটার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


কানসাস, ১১ জুলাই – বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নাটকীয় সব জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে অনুষ্ঠিতব্য শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড।

গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যায় পর্যন্ত প্রতিটি ম্যাচেই যেন নতুন রোমাঞ্চ ছড়িয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পায় তারা।

আরও পড়ুন

কর্মক্লান্তি দূর ও ফিটনেস বাড়াতে কক্সবাজার সৈকতে ৮ এপিবিএনের প্রীতি ফুটবল ম্যাচ

দলের প্রধান তারকা লিওনেল মেসি রয়েছেন দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮টি গোল করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন এই ফুটবল জাদুকর।

অন্যদিকে মুরাত ইয়াকিনের অধীনে সুইজারল্যান্ডও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাছাইপর্ব থেকে শুরু করে মূল আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে পিছিয়ে না থাকার রেকর্ড গড়েছে তারা। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সুইসদের এই ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে।

পরিসংখ্যানের বিচারে অবশ্য আর্জেন্টিনাই ফেবারিট। অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আর্জেন্টিনা না সুইজারল্যান্ড কার পাল্লা ভারী জানাল সুপারকম্পিউটার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আর্জেন্টিনা না সুইজারল্যান্ড কার পাল্লা ভারী জানাল সুপারকম্পিউটার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কানসাস, ১১ জুলাই – বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নাটকীয় সব জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে অনুষ্ঠিতব্য শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড।গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যায় পর্যন্ত প্রতিটি ম্যাচেই যেন নতুন রোমাঞ্চ ছড়িয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পায় তারা।দলের প্রধান তারকা লিওনেল মেসি রয়েছেন দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮টি গোল করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন এই ফুটবল জাদুকর।অন্যদিকে মুরাত ইয়াকিনের অধীনে সুইজারল্যান্ডও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাছাইপর্ব থেকে শুরু করে মূল আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে পিছিয়ে না থাকার রেকর্ড গড়েছে তারা। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সুইসদের এই ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে।পরিসংখ্যানের বিচারে অবশ্য আর্জেন্টিনাই ফেবারিট। অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×