হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশে পানি আটকানোর প্রাণপণ চেষ্টা

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পশ্চিম পাড়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সাময়িকভাবে রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

রবিবার দুপুর থেকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির সভাপতিএম বাহাদুর শাহ এর নির্দেশনায়, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহর তত্ত্বাবধানে স্থানীয়দের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিনের টানা বর্ষণের মধ্যে চার দিন আগে পূর্ব মেহেরনামা পশ্চিম পাড়া বেড়িবাঁধের একটি অংশ পানির তীব্র স্রোতে ভেঙে যায়। এছাড়া আরও একটি অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত চার দিন ধরে ভেঙে যাওয়া অংশ দিয়ে অব্যাহতভাবে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে পুরো ইউনিয়নের অধিকাংশ বসতঘর পানিতে তলিয়ে যায় এবং কোটি কোটি টাকার মৎস্য প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ভোগে পড়া মানুষের কষ্ট লাঘবে দ্রুত উদ্যোগ নেন চেয়ারম্যান এম বাহাদুর শাহ। তার নির্দেশনায় ইউপি সদস্য শাহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ এবং স্থানীয় যুবকদের সমন্বয়ে অস্থায়ীভাবে পানি প্রবেশ বন্ধে কাজ শুরু করা হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে আশা করছি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ বলেন, এই একটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা এখন কার্যত পানির নিচে বসবাস করছি। দ্রুত সময়ে পানি আটকানো না গেলে আমাদের অথৈ পানির নিচে থাকতে হবে।

ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের দিকনির্দেশনায় আমরা অস্থায়ীভাবে পানি প্রবেশ বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত বস্তায় বালু ভরে গাছ ও বাঁশের বেড়া দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি।

স্থানীয়দের দাবি, প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পূর্ব মেহেরনামায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশে পানি আটকানোর প্রাণপণ চেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশে পানি আটকানোর প্রাণপণ চেষ্টা

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পশ্চিম পাড়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সাময়িকভাবে রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। রবিবার দুপুর থেকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির সভাপতিএম বাহাদুর শাহ এর নির্দেশনায়, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহর তত্ত্বাবধানে স্থানীয়দের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিনের টানা বর্ষণের মধ্যে চার দিন আগে পূর্ব মেহেরনামা পশ্চিম পাড়া বেড়িবাঁধের একটি অংশ পানির তীব্র স্রোতে ভেঙে যায়। এছাড়া আরও একটি অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গত চার দিন ধরে ভেঙে যাওয়া অংশ দিয়ে অব্যাহতভাবে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে পুরো ইউনিয়নের অধিকাংশ বসতঘর পানিতে তলিয়ে যায় এবং কোটি কোটি টাকার মৎস্য প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়। দুর্ভোগে পড়া মানুষের কষ্ট লাঘবে দ্রুত উদ্যোগ নেন চেয়ারম্যান এম বাহাদুর শাহ। তার নির্দেশনায় ইউপি সদস্য শাহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ এবং স্থানীয় যুবকদের সমন্বয়ে অস্থায়ীভাবে পানি প্রবেশ বন্ধে কাজ শুরু করা হয়। চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে আশা করছি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ বলেন, এই একটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা এখন কার্যত পানির নিচে বসবাস করছি। দ্রুত সময়ে পানি আটকানো না গেলে আমাদের অথৈ পানির নিচে থাকতে হবে। ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের দিকনির্দেশনায় আমরা অস্থায়ীভাবে পানি প্রবেশ বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত বস্তায় বালু ভরে গাছ ও বাঁশের বেড়া দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি। স্থানীয়দের দাবি, প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পূর্ব মেহেরনামায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×