হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‎বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবি, ৫ জেলে নিখোঁজ

নজরুল ইসলাম, কুতুবদিয়া::

নজরুল ইসলাম, কুতুবদিয়া::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

‎
‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিংবোট বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় বোটে থাকা ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন।
‎
‎নিখোঁজ জেলেরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), শামসুল আলমের ছেলে মো. নাছির (১৮), বড়ঘোপ মুরালিয়া গ্রামের আবদুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২২), আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার বাপের পাড়া এলাকার কামাল এবং পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া ও উত্তাল সাগরের মধ্যে ফিশিংবোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এ সময় বোটে থাকা জেলেরা সাগরে ছিটকে পড়েন। পরে আশপাশে মাছ ধরায় নিয়োজিত অন্যান্য নৌকার জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করেন।
‎
‎উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, “বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে ফিশিংবোটটি উল্টে গেলে জেলেরা সাগরে পড়ে স্রোতে ভেসে যান। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
‎
‎উপজেলা মৎস্যজীবী দল ও ফিশিংবোট মালিক সমিতির নেতা জয়নাল আবেদীন বলেন, “সোমবার রাতে সাগরে নোঙর করে সবাই বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া ও স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করে নিখোঁজ জেলেদের সন্ধানে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
‎
‎এ ঘটনায় কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক।
‎
‎এ বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছেনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‎বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবি, ৫ জেলে নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‎বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবি, ৫ জেলে নিখোঁজ

প্রতিবেদক: নজরুল ইসলাম, কুতুবদিয়া:: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Print Image
‎ ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিংবোট বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় বোটে থাকা ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। ‎ ‎নিখোঁজ জেলেরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), শামসুল আলমের ছেলে মো. নাছির (১৮), বড়ঘোপ মুরালিয়া গ্রামের আবদুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২২), আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার বাপের পাড়া এলাকার কামাল এবং পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া ও উত্তাল সাগরের মধ্যে ফিশিংবোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এ সময় বোটে থাকা জেলেরা সাগরে ছিটকে পড়েন। পরে আশপাশে মাছ ধরায় নিয়োজিত অন্যান্য নৌকার জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করেন। ‎ ‎উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, “বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে ফিশিংবোটটি উল্টে গেলে জেলেরা সাগরে পড়ে স্রোতে ভেসে যান। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” ‎ ‎উপজেলা মৎস্যজীবী দল ও ফিশিংবোট মালিক সমিতির নেতা জয়নাল আবেদীন বলেন, “সোমবার রাতে সাগরে নোঙর করে সবাই বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া ও স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করে নিখোঁজ জেলেদের সন্ধানে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।” ‎ ‎এ ঘটনায় কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক। ‎ ‎এ বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছেনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×