হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর ফরিদ

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর
মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন,উন্নয়ন প্রকল্প তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের মাধ্যমে সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, মহেশখালী ও কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম উপকূলীয় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। এ অঞ্চলে নদীভাঙন,উপকূলীয় বেড়িবাঁধের উন্নয়ন, জোয়ার-ভাটার প্রভাব, জলাবদ্ধতা, লবণাক্ততার বিস্তার, খাল পুনঃখনন, সুপেয় পানির সংকট এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এ এলাকার একজন সংসদ সদস্যের অন্তর্ভুক্তি স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতারা এ মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপকূলীয় অঞ্চলের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী ও খাল সংরক্ষণ, বেড়িবাঁধ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবেন।

মনোনয়নের খবরে মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের আশা, জাতীয় সংসদের এ গুরুত্বপূর্ণ কমিটিতে প্রতিনিধিত্বের মাধ্যমে উপকূলীয় জনপদের দীর্ঘদিনের পানি সম্পদ-সংশ্লিষ্ট সমস্যা ও উন্নয়ন চাহিদা জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর ফরিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর ফরিদ

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Print Image
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন,উন্নয়ন প্রকল্প তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের মাধ্যমে সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, মহেশখালী ও কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম উপকূলীয় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। এ অঞ্চলে নদীভাঙন,উপকূলীয় বেড়িবাঁধের উন্নয়ন, জোয়ার-ভাটার প্রভাব, জলাবদ্ধতা, লবণাক্ততার বিস্তার, খাল পুনঃখনন, সুপেয় পানির সংকট এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এ এলাকার একজন সংসদ সদস্যের অন্তর্ভুক্তি স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতারা এ মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপকূলীয় অঞ্চলের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী ও খাল সংরক্ষণ, বেড়িবাঁধ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবেন। মনোনয়নের খবরে মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের আশা, জাতীয় সংসদের এ গুরুত্বপূর্ণ কমিটিতে প্রতিনিধিত্বের মাধ্যমে উপকূলীয় জনপদের দীর্ঘদিনের পানি সম্পদ-সংশ্লিষ্ট সমস্যা ও উন্নয়ন চাহিদা জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×