হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার সামনে থেকে অপহৃত এক ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে কক্সবাজার পৌরসভার পিটি স্কুল মোড় থেকে মো. আলমগীর (৩১) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হন। পরে তার পরিবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করে। র‌্যাব-১৫ তদন্তে নেমে জানতে পারে, আলমগীরকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি বিশেষ দল টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারীদের কবল থেকে ব্যবসায়ী মো. আলমগীরকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের সদস্য মো. রবিউল হাসান (১৯) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অপহরণকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

এ ঘটনায় ভিকটিমের পিতা মো. বজল হাকিম বাদী হয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, গ্রেফতার ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার সামনে থেকে অপহৃত এক ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে কক্সবাজার পৌরসভার পিটি স্কুল মোড় থেকে মো. আলমগীর (৩১) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হন। পরে তার পরিবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করে। র‌্যাব-১৫ তদন্তে নেমে জানতে পারে, আলমগীরকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি বিশেষ দল টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারীদের কবল থেকে ব্যবসায়ী মো. আলমগীরকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের সদস্য মো. রবিউল হাসান (১৯) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অপহরণকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। এ ঘটনায় ভিকটিমের পিতা মো. বজল হাকিম বাদী হয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র‌্যাব-১৫ জানিয়েছে, অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×