হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার রেল স্টেশন থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কক্সবাজার সদর থানা এলাকার একটি চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. আরমান (২৩)-কে হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

সোমবার (১৩ জুলাই) রাতে কক্সবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লার পাড়া (বাস টার্মিনাল) এলাকার মো. ফেরদৌসের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গত ১০ জুলাই কক্সবাজার সদর থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের (সদর কোম্পানি) একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

অভিযান চলাকালীন রাত পৌনে ১০টার দিকে ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার রেল স্টেশন থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার রেল স্টেশন থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর থানা এলাকার একটি চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. আরমান (২৩)-কে হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। সোমবার (১৩ জুলাই) রাতে কক্সবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লার পাড়া (বাস টার্মিনাল) এলাকার মো. ফেরদৌসের ছেলে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গত ১০ জুলাই কক্সবাজার সদর থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের (সদর কোম্পানি) একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রাত পৌনে ১০টার দিকে ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×