কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-ইয়াবা ও নগদ টাকা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাতে টেকনাফের
২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ২২৩ নম্বর বসতঘরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার আক্তার হোসেন (২৬), রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বাসিন্দা বশির আহমেদ (২৫) এবং আবুল বাসের ওরফে আবদুয়া (৩২)।গ্রেপ্তারকৃতদের সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ক্যাম্প পুলিশ সুত্রে জানা যায় ওই বসতঘরে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন। পরে এপিবিএনের একটি দল বসতঘরটি ঘিরে তল্লাশি চালায়। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার (এলজি), ১৬৬টি ইয়াবা ট্যাবলেট এবং ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন